1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান বিএনপির

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৪

জুলাই সনদ ও রাষ্ট্রসংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান পরিস্কার করলেও সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি এতদিন নিজেদের অবস্থান না জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভিন্ন অপপ্রচার ও সমালোচনা চলে আসছিল। এসব মাধ্যমে প্রচার হচ্ছিল যে, গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নেবে। অবশেষে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান খোলাসা করল দলটি। তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বিএনপির এ অবস্থানের কথা জানান।

মাহদী আমিন বলেন, গণভোটের ক্ষেত্রে আমরা বলেছি যে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণকারী রাজনৈতিক দল হিসেবে সবার আগে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম ২০১৬ সালের ভিশন ২০৩০, ২০২২ সালের ২৭ দফা এবং ২০২৩ সালের ৩১ দফার উপর ভিত্তি করে। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি যেভাবে অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল, সেই আলোকে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের ধারক, বাহক ও জনক রাজনৈতিক দল হিসেবে, জুলাই চার্টারে আমাদের অবস্থান ও প্রণীত নোট অফ ডিসেন্ট অনুযায়ী বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিচ্ছে, যা ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকেও জানানো হয়েছে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সুন্দর, সফল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বড় ভূমিকা আছে। আসুন, আমরা সবাই মিলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা নির্মাণ করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park