1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বর-তীব্র শরীর ব্যথাঃ নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি? DU MPA Alumni Association forms new executive committee মৃত্যুর রাতে বান্ধবী নিয়ে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ এইচএসসির ফলে হতাশার চিত্র, ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৮

নরসিংদী জেলার পলাশ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ২১ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন বৃত্তি লাভ করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় অর্জন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে ১১ জন এবং সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মোঃ সাইফ উদ্দিন, মোঃ রাইয়ান আফ্রাদ, আয়াত ইসলাম, মোহাম্মদ সাদ ইসলাম, এস কে ফাহিমা রাইসা, তানজিদা আলামিন নুহা, ফাতেহা, তাসফিয়া জান্নাত নুহা, জান্নাতুল ফেরদৌস তানহা, খাদিজা জাহান খুশবো এবং মাসনুন আল আনুভা।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: তাহফিম হাসান, মোহাম্মদ জাইন ভূঁইয়া, আব্দুল আলিম, অধিশ্রী দাস পৃথা, সামিয়া ইসলাম এবং মোসাঃ মিথিলা।

এ অসাধারণ ফলাফলের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের অভিভাবক, নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদানের ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও জনতা আদর্শ বিদ্যাপীঠ শিক্ষার মানোন্নয়ন ও আরও বড় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park