
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ৯ম তলায় অবস্থিত অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সংগঠনের প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মেহেদী হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ. এম. নুরুজ্জামান মিয়া নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: মোঃ জাকির হোসেন এফসিএস ও মীর জাহাঙ্গীর আলম সরকার; যুগ্ম সম্পাদক: সৈয়দ আল হাদী; কোষাধ্যক্ষ: মোহাম্মদ মোসলেহ উদ্দিন খন্দকার; সাংগঠনিক সম্পাদক: অনুপ কুমার রায়; প্রকল্প সম্পাদক: সাবরিনা ইসলাম পপি; সদস্যপদ উন্নয়ন সম্পাদক: আব্দুল আহাদ পাঠান (এফআইপিএ, এফএফএ); কল্যাণ সম্পাদক: মোঃ মনোয়ার হোসেন; আইসিটি সম্পাদক: পল্লব কুমার মহালানবিশ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: রনি হালদার; ক্রীড়া সম্পাদক: মোঃ আলামিন; সাংস্কৃতিক সম্পাদক: অমিত কুমার মল্লিক এবং দপ্তর সম্পাদক: মোহাম্মদ নাজমুল হাসান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মোঃ মোফাকখারুল ইসলাম পারভেজ, মোঃ ফয়েজ আহমেদ, মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সরজিৎ কুমার সাহা, এম. এ. কুদ্দুস এবং মোহাম্মদ সোলায়মান উদ্দিন।
এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম এই কমিটি গঠনের দায়িত্বে ছিল তিন সদস্যের একটি নির্বাচন কমিশন। কমিশনের নেতৃত্বে ছিলেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী। কমিশনের অন্য দুই সদস্য হলেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার (এফসিএমএ) এবং অধ্যাপক আমিরুস সালাত।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও করপোরেট নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধন করা এবং আর্থিক খাতে কর্মরত গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার উন্নয়ন ও পেশাদার নেটওয়ার্কিং জোরদার করাই এই কমিটির মূল লক্ষ্য। আগামী দিনগুলোতে মেন্টরশিপ প্রোগ্রাম, প্রফেশনাল ওয়ার্কশপ ও বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করা হবে।
কমিটির পক্ষ থেকে সকল এমপিএ গ্র্যাজুয়েটকে অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হতে, যোগাযোগের তথ্য আপডেট করতে এবং আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।