1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৪২

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান নিখোঁজ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির আকাশপথে চলাচলরত বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের ওই টার্বোপ্রপ বিমানটি যোগিয়াকার্তা থেকে যাত্রা শুরু করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। বিমানটিতে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া এলাকাকে কেন্দ্র করে অনুসন্ধান চালানো হচ্ছে। তিনি বলেন, মাকাসারের সীমান্তবর্তী মারোস রিজেন্সির একটি পার্বত্য এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, যেখানে বিমানটি শেষবারের মতো রাডারে ধরা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে একের পর এক দেশ

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, অনুসন্ধান অভিযানে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। স্থল ও আকাশপথে পরিচালিত এই অভিযানে অংশ নিয়েছেন ইন্দোনেশিয়ার বিমান বাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরাও।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে আকাশপথের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। তবে দেশটির বিমান চলাচল নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। গত বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কালিমান্তান প্রদেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে বিমানে থাকা সবাই নিহত হন। এর এক সপ্তাহেরও কম সময় পর, প্রত্যন্ত পাপুয়া অঞ্চলের ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হন।

সূত্র: এবিসি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park