1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৪০

মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মহানগরী থেকে ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব দুষ্কৃতিকারী ও তাদের দলের সদস্যদের মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। গত বছরের ১৩ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বন্দর থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হওয়ার ঘটনার পর অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার মৌখিক নির্দেশ দেন তিনি। ওই নির্দেশনা ওয়্যারলেস বার্তার মাধ্যমে দেয়া হয়, যার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কমিশনারকে বলতে শোনা যায়, শুধু রাবার বুলেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না-কেউ অস্ত্র বের করলেই গুলি করতে হবে।

এর ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। সেদিন এক বেতার বার্তায় কমিশনার থানা ও টহল পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, শটগান বা চায়না রাইফেল নয়, এসএমজি ‘ব্রার্স্টফায়ার’ মোডে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের দায়ভার নিজেই বহন করবেন বলেও তিনি সহকর্মীদের আশ্বস্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park