1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

উত্তরাঞ্চলে কমছে শীতের তীব্রতা, জনজীবনে স্বস্তি

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬২

দেশের উত্তরাঞ্চলে গত কয়েক দিনে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিনের তুলনায় আজ (শনিবার,১৭ জানুয়ারি) দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসে দিনাজপুর অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কম।

তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে সকাল থেকেই সূর্যের তাপ অনুভূত হচ্ছে এবং দিনের তাপমাত্রা বাড়ছে, যা গত কয়েক সপ্তাহের তুলনায় ব্যতিক্রম।’

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বর্তমানে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও দিনাজপুর ও আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, আগামী দুই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও, এরপর ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শীতের তীব্রতা কমে আসায় দিনাজপুরের জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। খেটে খাওয়া মানুষ, কৃষিশ্রমিক ও দিনমজুরদের দৈনন্দিন কাজে গতি ফিরতে শুরু করেছে। তবে চিকিৎসকরা শিশু ও বয়স্কদের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park