1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৫০

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না বলে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না।

সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবো।’
আইরিশ দল গ্রুপ সি-তে অবস্থান করছে, যেখানে টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কাসহ রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান ।

অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ বি-তে রয়েছে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি রয়েছে। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এরইমধ্যে ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। মূলত, এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব করে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।

বিসিবি জানায়, ‘অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park