
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন উপ-পরিচালক মোতালেব। এছাড়াও গুরুতর আহত ৩ জনকে নেওয়া হয়েছে সিএমএইচে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানের সময় এ ঘটনা ঘটে
জানা গেছে, বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা থেকে র্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সেখানে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। এতে আহত হন আরও তিনজন। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।