1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৫০

জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মী ও ভোটারদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না। সেখানে উপস্থিত থেকে ভোটের হিসাবও কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।

সোমবার নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান বলেছেন, ‘আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল, তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী…তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে।’

১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতেও দলের নেতাকর্মীসহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘শুধু ভোট দিয়ে চলে আসলেই চলবে না। ভোট দিয়ে ওইখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝিয়ে আনতে হবে।’

তারেক রহমান বলেন, ‘আমি বারেবারে একটা কথা বলি, এই দেশটা আমাদের। আমরা সবাই মিলে, সকল ধর্মের মানুষকে একসাথে রেখে দেশটা গড়তে হবে। এই দেশ আমাদের সকলকে পরিশ্রম করে গড়ে তুলতে হবে। কারণ এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park