1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫১

ফেনী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমার প্রধানমন্ত্রী’ এবং ‘আপনার আম্মা’ বলে সম্বোধন করেন এটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বালিগাঁও ইউনিয়নের বক্সবাজার জামে মসজিদের সামনে আয়োজিত এক পথসভায় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছেন ভিপি জয়নাল। ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমরাই বিজয়ী হবো। এরপর আপনাদের এলাকার জন্য যা যা করা দরকার, আমাদের নেতা তারেক রহমানকে বলে দিয়েছি। আপনার আম্মা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলো দিয়ে গেছেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছেন, ঠিক আছে, সেগুলো আমরা দেখব।’

এমন বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হলে বিষয়টিকে ‘অসাবধানতাবশত ভুল’ বলে দাবি করছেন স্থানীয় বিএনপি নেতারা। ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির জানান, বক্তব্য চলাকালীন তিনি অন্যমনস্ক থাকায় বিষয়টি খেয়াল করতে পারেননি।

অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, ‘তিনি একজন মুরুব্বি মানুষ। বক্তব্য দেওয়ার সময় ভুলবশত ‘স্লিপ অব টাং’ হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তাকে সতর্ক করা হয়েছে।’

ভিডিওর সত্যতা ও বক্তব্যের বিষয়ে জানতে জয়নাল আবদিনের ব্যক্তিগত সহকারী রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিপি জয়নাল বর্তমানে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত রয়েছেন এবং এ বিষয়ে পরে বিস্তারিত কথা বলবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park