1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বর-তীব্র শরীর ব্যথাঃ নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি? DU MPA Alumni Association forms new executive committee মৃত্যুর রাতে বান্ধবী নিয়ে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ এইচএসসির ফলে হতাশার চিত্র, ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

বড় চ্যালেঞ্জে পড়বে ইউনূসের সরকার: ক্রাইসিস গ্রুপ

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় নেয়ার সময়। ক্রাইসিস গ্রুপ মনে করছে, ভোটের ফল নিয়ে বিরোধ দেখা দিলে, তা সামাল দেয়া হবে এ সরকারের জন্য ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’।

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিশ্লেষণে এমন আশঙ্কা প্রকাশ করেছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, গত দেড় বছরে রাজনৈতিক রূপান্তরের পথে কিছু অগ্রগতি হলেও নিরাপত্তা, সংস্কার ও রাজনৈতিক আস্থার ঘাটতি রয়ে গেছে। এসবের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার।

বিশ্লেষণে বলা হয়েছে, এবারের নির্বাচন হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মূল লড়াই হবে দুটি জোটের মধ্যে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলটির বিপুলসংখ্যক সমর্থক কার্যত ভোটের বাইরে থাকছেন। এটি রাজনৈতিক বাস্তবতায় বড় প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষণে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন হিসেবে ‘জুলাই সনদ’ প্রণয়নের কথা বলা হয়েছে। সংবিধান, নির্বাচনব্যবস্থা ও বিচার বিভাগের সংস্কার নিয়ে এই সনদে বিএনপি, জামায়াতসহ ২৫টি দল সই করলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং পুলিশের প্রতি জন-আস্থার সংকটকেও বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন ঘিরে সহিংসতার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে ক্রাইসিস গ্রুপ। তফসিল ঘোষণার পর থেকে একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

ক্রাইসিস গ্রুপের মূল্যায়ন অনুযায়ী, দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা অনেকটাই নির্ভর করেছে সেনাবাহিনী ও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা সমঝোতার ওপর। কিন্তু ভোটের ফল নিয়ে বড় ধরনের বিরোধ দেখা দিলে সেই সমঝোতা ভেঙে পড়তে পারে এবং তা রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। এটি ইউনূস সরকারের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park