1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঢাকা-১১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ডা. এম এ কাইয়ুমের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকার। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ঘটনাটি ঘটে। হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর দায়িত্ব পালনকালে এডিসি মাহফুজ্জামান সরকার ও তার সঙ্গীদের ওপর হামলা চালায় বিএনপির একদল নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে অতর্কিতভাবে মারধর শুরু করে।

হামলার সময় এডিসি মাহফুজ্জামান সরকারের সঙ্গে থাকা তার বন্ধু আব্দুল্লাহ আল মামুনও মারধরের শিকার হন। দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকেই হামলায় জড়িত চারজন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। সংবাদ

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের গুলশান থানা পুলিশ আটক করে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। পাশাপাশি হামলার পেছনের প্রকৃত কারণ ও জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park