1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ও ভাড়া নিয়ন্ত্রণে অভিযান

নবীন হাসান, ঠাকুরগাঁও
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৮

ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের বনবিভাগের সামনে জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম আশরাফ।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র যাচাইসহ আইন লঙ্ঘনের বিষয়গুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে যাত্রী ও সংশ্লিষ্ট কর্মচারীদের সচেতন করা হয় এবং নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park