1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার জন্য ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান।
শুক্রবার (০৩ এপ্রিল) দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর প্রেসিটিভির।সংবাদ বিশ্লেষণ

আবোলফজল শেখারচি বলেন, ইরানের কৌশল কেবল পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগ্রাসনকারী পক্ষকে এমনভাবে শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে তারা আর এ ধরনের পদক্ষেপ নিতে সাহস না পায়। আজ যুদ্ধবিরতি ঘোষণা করে কাল আবার হামলা শুরু হোক এমন পরিস্থিতি আমরা চাই না। আমাদের লক্ষ্য স্থায়ীভাবে হুমকি দূর করা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরান নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছে।

ইরান আরও জানিয়েছে, তারা কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ জোরদার করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে।

এদিকে, যুক্তরাষ্ট্র এই জলপথ খুলে দিতে মিত্র দেশগুলোর সমর্থন চাইলেও অনেক দেশ এতে সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে বলে দাবি করেন শেখারচি।

তিনি আরও অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছেন এবং সম্ভাব্য স্থল অভিযানের হুমকি দিচ্ছেন। এর জবাবে ইরান যে কোনো ‘কৌশলগত ভুলের’ কঠোর প্রতিক্রিয়া দিতে প্রস্তুত বলে তিনি সতর্ক করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park