1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

সীমান্তে জ্বালানি তেলের পাচার নজরদারি

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫১

দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার সুযোগে যেন কোনো চক্র তেল পাচার করতে না পারে, সে লক্ষ্যেই দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন তাদের টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।

ব্যাটালিয়নের অধীনে থাকা ২৯টি বিওপি ও পাঁচটি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়ে সন্দেহজনক চলাচলের ওপর কড়া দৃষ্টি রাখা হচ্ছে।

চোরাকারবারীরা যাতে বোতল বা জারকিনে করে পেট্রোল ও অকটেন সীমান্ত পেরিয়ে পাচার করতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। সেখানে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে নিয়মিত।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জ্বালানি পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park