1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫১

ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরণের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। শ’য়ের উপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালি আর দেশি মুরগির দরও চড়া। তবে, কিছুটা নাগালে ব্রয়লারের দাম।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এ তথ্য।

মূলত, রোজার ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার। তবে তা আর সপ্তাহখানেকের বেশি টেকেনি না। ফের চড়তে শুরু করেছে দাম। প্রায় সবরকম সবজিতেই কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

ক’দিন আগেও বেগুন, শিম, পটল মিলছিল ৬০ টাকাতেই। এখন তার দাম হাঁকা হচ্ছে ৮০ টাকা। ঢেঁড়স আর বরবটি ছুঁয়েছে সেঞ্চুরির ঘর। করলা, ঝিঙ্গা আর চিচিঙ্গা ১২০। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি শেষে ক্রেতা সমাগম বেড়েছে রাজধানীতে। তারই প্রভাব পড়েছে বাজারদরে।

এদিকে, সরবরাহ সংকটে একলাফে অনেকটা বেড়েছে সোনালি আর দেশি মুরগির দাম। সোনালি কিনতে গুণতে হচ্ছে ৪৪০ টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম চাওয়া হচ্ছে সাড়ে সাতশ থেকে ৮০০ টাকা। তবে, ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকাতে।

বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটে মুরগির সরবরাহ কমেছে। অন্যদিকে ফিডের খরচ আর ব্যবসায় লোকসানে অনেক খামারি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারই প্রভাব পড়েছে উৎপাদনে।

ক্রেতারা বলছেন উচ্চ মূল্যস্ফীতির সময়, বাজারদর বৃদ্ধি মানেই সীমিত আয়ের মানুষের ওপর চাপ। জ্বালানি সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি সকলের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park