1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

পাকিস্তানে আকাশছোঁয়া দাম জ্বালানি তেলের

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৯

মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এর রেশ বেশ বড় পরিসরেই আছড়ে পড়েছে পাকিস্তানে। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটি। এক ধাক্কায় ডিজেল ও পেট্রোলের দাম বেড়েছে যথাক্রমে ৫৫ ও ৪৩ শতাংশ। খবর, রয়টার্সের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন ঘোষণায় দেশটিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩৭ রুপি বেড়ে ৪৫৮.৪ পাকিস্তানি রুপিতে পৌঁছেছে, যা ৪৩ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে হাই-স্পিড ডিজেলের দাম ১৮৫ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৫২০.৩৫ রুপিতে, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় মূল্যবৃদ্ধি।

এছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ৩৪ রুপি বেড়ে ৪৬৮ রুপি এবং লাইট ডিজেল অয়েলের দাম ৩০ রুপি বেড়ে ৩৯৫ রুপিতে নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৬ মার্চ পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫ রুপি বাড়ানো হয়েছিল।

দেশটির জ্বালানিমন্ত্রী আলি পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য ছিল।

তিনি বলেন, ‘আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তবে তেলের মূল্যবৃদ্ধির এই সময়ে নিম্নআয়ের জনগোষ্ঠী, কৃষক, মোটরসাইকেল চালক এবং গণপরিবহন খাতকে লক্ষ্য করে সীমিত ভর্তুকি দেওয়ার পরিকল্পনাও নিয়েছে দেশটির সরকার।

উল্লেখ্য, পাকিস্তান তার জ্বালানি চাহিদার একটি বিশাল অংশের জন্য আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল। তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেই অধিকাংশ তেল আমদানি করে থাকে, যা হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়। এই পথে সরবরাহ ব্যবস্থা সামান্য ব্যাহত হলেও সেখানে তার সুদূরপ্রসারী প্রভাব পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park