1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

চুক্তির জন্য গোপনে পাকিস্তানকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪১

প্রকাশ্যে কঠোর হুমকি দিলেও গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে ব্যবহার করে ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করানোর চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) সংবাদমাধ্যমটির বরাতে ইয়েনি শাফাক জানিয়েছে, তেলের দাম দ্রুত বেড়ে যাওয়া এবং ইরানের অপ্রত্যাশিত সামরিক প্রতিরোধ ক্ষমতা যুক্তরাষ্ট্রকে কৌশল পরিবর্তনে বাধ্য করে। সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের লক্ষ্য ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা, যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।Politics

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করেছিল মুসলিম-প্রধান ও তুলনামূলক নিরপেক্ষ অবস্থানে থাকা পাকিস্তান তেহরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। তিনি ও তার দল ইরান এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বার্তা আদান-প্রদান করেন।

এই গোপন আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্প ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে যে ইরান নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল। এটি একটি পূর্ণ সামরিক বিজয়। তবে এর সঙ্গে পর্দার আড়ালের বাস্তবতার বড় ধরনের অমিল রয়েছে। বাস্তবে, তেলের দাম বৃদ্ধি ও ইরানের প্রতিরোধ ক্ষমতা নিয়ে উদ্বেগ থেকেই এই কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park