1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বর-তীব্র শরীর ব্যথাঃ নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি? DU MPA Alumni Association forms new executive committee মৃত্যুর রাতে বান্ধবী নিয়ে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ এইচএসসির ফলে হতাশার চিত্র, ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার ঢাবি এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৩

আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় জোটের একজন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত নয়জন প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ হয়েছে। প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু। এছাড়া সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।

জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি।

অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্রটি বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টরা তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রির) দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও নথি উপস্থাপনে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park