1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৭

আন্তর্জাতিক ফুটবলে নতুন করে আলোচনায় ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ। ফিফা সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রম আজ (রোববার, ১৭ মে) তুরস্কের ইস্তাম্বুলে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠক করবেন, যেখানে মূল আলোচনার বিষয় ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করা।

বিশ্বকাপের মাঠে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় অনিশ্চিত যাত্রা। যুক্তরাষ্ট্র-কানাডার ভিসা জটিলতা আর কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ফিফার দ্বারস্থ তেহরান বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

আসন্ন বিশ্বকাপ ফুটবলের ১ম রাউন্ডে ইরানের তিনটি গ্রুপ ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। তবে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দেশটির অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সম্প্রতি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে কানাডায় ফিফা কংগ্রেসে প্রবেশে জটিলতার মুখে পড়তে হয়। তার বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। দল, কোচিং স্টাফ বা কর্মকর্তাদের প্রবেশে বাধা দেয়া হলে তা বিশ্বকাপের চেতনার পরিপন্থি হবে।

তবে ফিফা জানিয়েছে, সব অংশগ্রহণকারী দেশের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজক দেশগুলোর সঙ্গে তারা কাজ করছে।

এরই মধ্যে ইরান অনুরোধ জানিয়েছিল তাদের ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেয়ার জন্য। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে দিয়েছেন নির্ধারিত ভেন্যুতেই হবে সব ম্যাচ।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। তার আগে দলটি তুরস্কে প্রস্তুতি ক্যাম্প শেষে যুক্তরাষ্ট্রে যাবে।

রাজনীতি আর কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও বিশ্বকাপের মঞ্চে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে চায় ইরান। এখন দেখার বিষয় ফিফার আশ্বাস শেষ পর্যন্ত কতটা স্বস্তি এনে দিতে পারে তেহরানের ফুটবল অঙ্গনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park