1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, সিরিজের সূচি প্রকাশ

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৮

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া।

বুধবার (১৪ জানুয়ারি) এই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে এই সিরিজ খেলবে অস্ট্রলিয়া ও পাকিস্তান। আগামী ২৯ ও ৩১ জানুয়ারি আর ১ ফেব্রুয়ারি হবে তিন টি-টোয়েন্টি। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামেই হবে সবগুলো ম্যাচ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

সিরিজ খেলতে ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া। কেনো প্রস্তুতি ছাড়াই খেলবে ম্যাচ।

২০২২ সালের মার্চ-এপ্রিলের পর থেকে এ নিয়ে তৃতীয় দফায় পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান। তাদের সঙ্গী ভারত, যুুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অজিরা আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park