1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

বাংলার আজকাল ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৩

আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির দুর্গম এলাকায় তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার উৎসব শেষে প্রতিবেশী দেশ মালি থেকে ফেরার পথে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নাইজারের আগাদেজ অঞ্চলের গভর্নর জানান, ট্রাকটি আলজেরিয়া-নাইজার সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশপথ আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির মধ্যে আটকা পড়ে। পানির সংকট ও তীব্র গরমে যাত্রীরা দিনকে দিন দুর্বল হয়ে পড়েন। শেষ পর্যন্ত মাত্র দুইজন বেঁচে থাকেন। তারা মরুভূমি পাড়ি দিয়ে আসামাকায় পৌঁছে কর্তৃপক্ষকে খবর দেন। খবর বিবিসির।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ট্রাকটি মালির তেলহানদেক শহর থেকে যাত্রা শুরু করেছিল। পথে নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক ও যাত্রীরা কয়েকদিন ধরে গাড়ি মেরামতের চেষ্টা করলেও ব্যর্থ হন। পানি ও খাদ্যের অভাবে অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহু মরদেহ উদ্ধার করে। নিহতদের সবাই নাইজারের নাগরিক। পরে তাদের গণকবরে দাফন করা হয়।

এদিকে উদ্ধারকারী দল ফেরার পথে আরও একটি বিকল ট্রাকের সন্ধান পায়, যেখানে ৬০ জনের বেশি যাত্রী তিন দিন ধরে আটকা ছিলেন। তাদের পানি সরবরাহ ও গাড়ি মেরামতের ব্যবস্থা করে নিরাপদে যাত্রা পুনরায় শুরু করতে সহায়তা করা হয়।

স্থানীয় মানবাধিকারকর্মীরা বলছেন, সাহারা মরুভূমির এই পথ দীর্ঘদিন ধরেই পশ্চিম আফ্রিকার অভিবাসী ও সীমান্তপারের যাত্রীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও জীবিকার সন্ধান ও উন্নত জীবনের আশায় হাজারো মানুষ নিয়মিত এই বিপজ্জনক রুট ব্যবহার করে থাকেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park