1. admin@banglarajkal.com : admin :
  2. babardhaka@gmail.com : babar dhaka : babar dhaka
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য ‘লাইফ টু ওয়ে গ্লোবাল’ এবং ‘মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু’র যৌথ উদ্যোগে ঢাকায় ক্যানসার রোগীদের পরামর্শ যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি? অফারে স্মার্টফোনের বিক্রি বাড়লেও দাম নিয়ে অসন্তোষ  বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ইস্তাম্বুলে আজ নির্ধারিত হবে ইরানের বিশ্বকাপ ভাগ্য!

চেয়ারপারসন দায়িত্ব দিলে সততার সঙ্গে পালন করব: লুৎফুজ্জামান বাবর

খোকন মিয়া, মোহনগঞ্জ (নেত্রকোনা)
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

জয়ের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ এলাকা মদনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অতীতেও কোনো পদ-পদবি চাইনি, এখনও চাইব না। আল্লাহর রহমত হলে আমার দলের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। এটি সম্পূর্ণ উনাদের ওপর নির্ধারিত। তবে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হলে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব, ইনশাআল্লাহ।’

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার (দাড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। বিশাল ব্যবধানের এই জয়ের পর থেকেই স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের দাবি—লুৎফুজ্জামান বাবরকে যেন পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

জনগণের উদ্দেশ্যে বাবর বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, যাতে আমাদের নেতা ও আমরা মিলে সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।’

লুৎফুজ্জামান বাবর আরও বলেন, দলের নীতিনির্ধারকরা দেশ ও জনগণের স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন, তার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। নেত্রকোনার এই তিন উপজেলার উন্নয়নে তিনি আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে লুৎফুজ্জামান বাবরের এই বিশাল জয়ে নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

তবে এলাকার আপামর জনাসাধারণ দৃঢ় ভাবে বিশ্বাস করে জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব সার্বিক অভিজ্ঞতা ও বাস্তবতার ভিত্তিতে দেশ-মাতৃকার কল্যাণে জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারবেন। তাই মন্ত্রীপরিষদের একজন অভিজ্ঞ মন্ত্রী হিসেবে লুৎফুজ্জামান বাবর সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সামগ্রিকভাবে আপামর জনাসাধারণ প্রত্যাশা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © বাংলার আজকাল
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park